মহেশখালীতে টিউবওয়েলে পাইব দিয়ে উঠছে গ্যাস, জ্বলছে আগুন
প্রকাশ: ২৪ অগাস্ট ২০২৩, ১০:৫১ অপরাহ্ন | সারাদেশ
নুরুল করিম (মহেশখালী) :
মহেশখালী পৌরসভার পূর্বঘোনাপাড়া একটি টিউবওয়েলের পাইব থেকে আপনা-আপনি উঠছে গ্যাস। ওই টিউবওয়েলের পাইবে ওপরে ম্যাচের কাঠি মারলে জ্বলছে আগুন।
বৃহস্পতিবার (২৪ শে আগষ্ট) বিকেলে সরজমিনে মহেশখালী পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের পূর্বঘোনাপাড়া গ্রামের মৃত জব্বার আলীর পুত্র কুলু মিয়া'র বাড়িতে বসানো টিউবওয়েলে এ ঘটনা ঘটে।
কুলু মিয়া জানান, কয়েক ৭/৮ আগে এ টিউবওয়েল বসানো হয়। পানি গন্ধ দেখে দীর্ঘদিন থেকে এ টিউবওয়েল ব্যবহার হয় না দেখে টিউবওয়েল খুলে পেলা হয়।
টিউবওয়েলের পাইপের ওপর দিয়ে বৃষ্টি পানি হওয়ায় ঐ টিউবওয়েলের পাইপের উপর দিয়ে ও মুখ দিয়ে আপনা-আপনি অনবরত গ্যাস বের হওয়া শুরু হয়। একই সাথে পানির ওপরে ম্যাচের কাঠি মারলে জ্বলছে আগুন। কাপড় দিয়ে ডেকে দিলে আগুন নিয়ন্ত্রণে আসে। এ দৃশ্য দেখতে ভিড় জমাচ্ছে স্থানীয় উৎসুক বাসিন্দারা।
মহেশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মীকি মারমা বলেন, ভূগর্ভ থেকে টিউবওয়েলের মধ্য দিয়ে আপনা-আপনি পানি ও গ্যাস বের হওয়ার বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানো হয়েছে। তারা এসে পরীক্ষা নিরীক্ষা করার পর জানা যাবে মূলত কী কারণে এটা হচ্ছে

